ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০ জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার সিরাজগঞ্জে আগুনে ৪ বসতবাড়ি পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। ১৮ মার্চ রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ গোলাম হোসেনের কর্মী কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাদলা গ্রামের ইমাম হোসেন চৌধুরী দুপুরের উপজেলা পরিষদ চত্ত্বরে আসলে কতিপয় উশৃংখল যুবক তার উপর হামলা চালায়। এতে ইমাম হোসেন চৌধুরী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে; পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সংবাদে ইমাম হোসেনের আত্মীয়রা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি’র সমর্থক কচুয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নানের উপর হামলা করে। এতে আঃ মান্নান আহত হলে তাকে দলীয় লোকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনাকে কেন্দ্র করে কচুয়ায় দু’গ্রুপের মাঝে উত্তেজনা করছে।

এঘটনায় কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানায়, সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

আপডেট সময় ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮