ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সন্ধ্যায় উপজেলার মধ্য ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অবসরপ্রাপ্ত সেনাসদস্য মুক্তিযোদ্ধা পান্নু খান (৭০), স্ত্রী শাহানা বেগম (৬০) ও মেয়ে বেবী আক্তার (২৫)।

ভুক্তভোগীরা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী রাজীব খান, রাকীব খান, ফয়সাল খানের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা পান্নু খানের ওপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী শাহানা বেগম ও মেয়ে বেবী আক্তার মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৪:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮