ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী সরকারি খরচে নৌকায় ভোটের প্রতিশ্রুতি চাইছেন: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন, নির্বাচন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা একদিকে বলে নির্বাচনে আসুন, অন্যদিকে বিরোধী দলকে কোনো কথা বলতে, সভা-সমাবেশ করতে দেয় না। এ কেমন প্রতারণা?

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও বিরোধী দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী সরকারি খরচে নৌকায় ভোটের প্রতিশ্রুতি চাইছেন, যা সম্পূর্ণ নির্বাচনী আইনের পরিপন্থী।

মওদুদ বলেন, বিএনপি একমাত্র বিরোধী দল, যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী। যতই কৃত্রিম বিরোধী দল তৈরি করেন না কেন, কাজ হবে না। সবার অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিজেদের মতো ভোটের চেষ্টা আর সফল হবে না।

সংবাদপত্রের স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি মওদুদ বলেন, বাংলাদেশে এখন সংবাদপত্রের শান্তিপূর্ণ স্বাধীনতা বলতে কিছু নেই। তারা চাইলে সব কথা তুলে ধরতে পারেন না। বিএনপির নিউজ একটু বেশি দিলেই তাদের কাছে ফোন আসে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

প্রধানমন্ত্রী সরকারি খরচে নৌকায় ভোটের প্রতিশ্রুতি চাইছেন: মওদুদ

আপডেট সময় ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮