ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক দুর্ঘটনায় আহত অতিরিক্ত আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোকলেছুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের কোটবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ দৈনিক আকাশকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের অতিরিক্ত আইজিপি মোকলেছুর রহমান ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে কোটবাড়ি মোড়ে পৌঁছলে লুপ রোড দিয়ে উল্টো পথে আসা একটি লরি পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অতিরিক্ত আইজিপি ও তার সঙ্গে থাকা বডিগার্ড ও চালক আহত হন। তারা হলেন, বডিগার্ড সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ও চালক সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফ। দুর্ঘটনায় তাদের বহনকৃত গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হাতে আঘাত পান অতিরিক্ত আইজিপি।

খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থলে ছুটে যান। কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন বলেন, অতিরিক্ত আইজিপিসহ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের ঢাকা পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লরিটি আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় আহত অতিরিক্ত আইজিপি

আপডেট সময় ০১:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮