ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নিহত প্রিয়কের বাড়িতে আওয়ামী লীগের নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক: 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত এফ এইচ প্রিয়ক ও তার শিশুকন্যা প্রিয় নময়ী তামাররার স্বজনদের সমবেদনা জানাতে স্থানীয় নেতাদের নিয়ে তাদের বাড়িতে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নিহতের বাড়িতে যান। এ সময় তিনি নিহত প্রিয়কের মা ফিরোজা বেগম ও মামা তোফাজ্জাল হোসেনসহ স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

আখতারউজ্জামান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের স্বজনদের খোঁজখবর নেয়ার জন্য তিনি এসেছেন।

পরে আখতারউজ্জামানের মুঠোফোন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন নিহতের মামা তোফাজ্জল হোসেন। মোবাইলে ওবায়দুল কাদের নিহতের স্বজনদের সান্ত্বনা জানিয়ে বলেন, আপনাদের এ বিপদে সরকার ও আওয়ামী লীগের নেতারা পাশে রয়েছে। হতাহতদের যথাযথ চিকিৎসা ও তাদের দেশে ফিরিয়ে আনাসহ সব কিছু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এ সময় তিনি স্বজনদের ধৈর্য ধারণ করার কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল মেয়র এসএম মোকসেদ আলম, দিলরুবা ফায়জিয়া, সদস্য রাশিদা খন্দকার, আবুল খায়ের বিএসসি, আনোয়ার হোসেন সরকার, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মাতবর প্রমুখ।

নিহত প্রিয়ক গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত শরাফত আলী ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিহত প্রিয়কের বাড়িতে আওয়ামী লীগের নেতারা

আপডেট সময় ০১:০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮