ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেসিস নির্বাচনে ক্যাম্পেইন ‘ভোট ফর রাইট ক্যান্ডিডেট’

আকাশ আইসিটি ডেস্ক:

জাতীয় নির্বাচনের বাইরে সাধারণত অন্যকোন নির্বাচনকে ঘিরে এমন সচেতনতামূলক ক্যাম্পেইন চোখে পড়ে না বললেই চলে। তারপর আবার একটা ব্যবসায়ীক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে এমন ক্যাম্পেইন।

বেসিসের সাধারণ এবং সহযোগী সদস্যরা এই ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরছেন কেমন বেসিস বোর্ড চাই কিংবা কেমন প্রার্থী চাই এমন নানা ধরনের মতামত। তাদের দাবি প্রতিবারই পরিচালনা পর্ষদের ৯ জন সদস্য দুবছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে বোর্ডে আসেন।

কিন্তু অর্ধেক পরিচালক কিছুদিন পরেই পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় হয়ে যান। বড় কোন অনুষ্ঠান ছাড়া তাদেরকে সামনে দেখা যায় না। প্রতিবারই নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে থাকেন। কিন্তু পাশ করার পর সেগুলো খুব একটা দেখবাল করা হয় না।

কিছু পরিচালক সদস্য কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা বাদ দিয়ে নিজেদের আঁখের ঘোচানতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন।

ইতিমধ্যেই ‘Vote for Right Candidate’ প্ল্যাকার্ড হাতে ভোটার এবং প্রার্থী দুপক্ষই ছবি উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। শুধুমাত্র ভোটাররাই এই ক্যাম্পেইনের সাথে আছে এমনটা নয়। বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই এই ক্যাম্পেইনের সাথে একাত্বতা প্রকাশ করেছেন।

অনেক প্রার্থীরা ভোট ফর রাইট ক্যান্ডিডেটের ফেসবুক গ্রুপে নিয়মিত ভিত্তিতে শেয়ার করছেন তাদের মতামত এবং কেনো তিনি যোগ্য প্রার্থী সে ব্যাপারেও লিখছেন নিয়মিত।

এই ক্যাম্পেইনের উদ্যোক্তাদের মতে, ইতিমধ্যেই বেসিসের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা এই ক্যাম্পেইনকে নিজেদের ক্যাম্পেইন বলে ধারণ করেছে। তারা আশা করছেন নির্বাচনের আগেই বাকি যাদের কে এখনো সাথে পাননি তাদের সবাইকে পাবেন এই প্ল্যাটফর্মে।

তারা বেসিসের আগামী দিনের সাংগঠনিকভাবে শক্ত অবস্থানের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। তারা বিশ্বাস করেন, ডিজিটাল বাংলাদেশ এর পরিপূর্ণ বিনির্মাণে বেসিসের ভূমিকা সবথেকে বেশি। তাই বেসিসের আগামী দিনের নেতাদের হতে হবে সৎ এবং যোগ্য।

যাদের মধ্যে নেতৃত্ব দেয়ার যোগ্যতার সাথে বহিঃবিশ্বে বাংলাদেশি সফটওয়্যার শিল্পের বাজার সৃষ্টি এবং দেশীয় বাজারকে আরও বড় করার ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৮-২০ সেশনের জন্য পরিচালনা পর্ষদের নির্বাচন। এবারের নির্বাচনেই সর্বোচ্চ সংখ্যক ৪০টি মনোনয়ন পত্র উঠিয়েছেন। আজ ১৫ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

‘ভোট ফর রাইট ক্যান্ডিডেট’ গ্রুপে যোগ দেয়া যাবে https://www.facebook.com/groups/218137355404597/ এই ঠিকানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেসিস নির্বাচনে ক্যাম্পেইন ‘ভোট ফর রাইট ক্যান্ডিডেট’

আপডেট সময় ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮