ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন সংলগ্ন ভাটপাড়া এলাকার একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালুধুম গ্রামের আবদুল লতিফের ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মহাসড়কের পাশের একটি জমিতে সাদ্দামের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। গভীর রাতে ওই যুবককে খুন করে দুর্বৃত্তরা মরদেহ সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ১২:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮