ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে হাতকড়া ফসকে আসামির পলায়ন, দুই এএসআই ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে হাতকড়া ফসকে পালিয়েছে ৫ মামলার এক আসামি। এই ঘটনায় দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে থানায়।

মঙ্গলবার দুপুরে সিলেটে আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। আসামি আলামিন (২০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাগেরগাছা গ্রামের শফিউল আলম সুমনের ছেলে। মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহপরাণ থানার একটি ডাকাতি মামলায় আদালতে হাজির করতে মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জননিরাপত্তা ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি আলামিন ও বাবুলকে। সেখানে হাজিরা শেষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় আলামিন।

এই ঘটনায় আসামির দায়িত্বে থাকা এএসআই বেলাল উদ্দিন ও এএসআই শফিক মিয়াকে ক্লোজড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশপাশি এ ঘটনায় মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রণব কুমার রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আসামিকে গ্রেফতার করতে না পারায় এ ব্যাপারে মামলা হয় সিলেট কোতোয়ালি থানায়। আসামি পলায়নের ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটে হাতকড়া ফসকে আসামির পলায়ন, দুই এএসআই ক্লোজড

আপডেট সময় ১০:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮