ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

মেলা থেকে বাড়ি যাওয়ার পথে ২ সহোদরের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই মোটরসাইকেলে থাকা ২ সহোদরসহ ৩ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর – বলাহার সড়কের সূজা মসজিদ চারমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে হাবিবুর রহমান (১৬), বামনগড়া আধাটিকা গ্রামের সামছুর রহমানের ছেলে আল ইমরান (১৭) ও তার সহোদর মিলন (১৬)। এ ঘটনায় অপর আহত আধাটিকা গ্রামের নুর মোহাম্মাদের ছেলে খাদেমুল ইসলাম (১৫)। নিহত ও আহত সবাই বলাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ জানান, মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে বলাহার উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্র একই মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ওসমানপুর – বলাহার সড়কের সূজা মসজিদ চারমাথা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছাত্র হাবিবুর রহমানের মৃত্যু হয়। অপর ৩ জন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে আল ইমরান ও তার সহোদর মিলনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। অপর আহত খাদেমুল ইসলাম স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজন ছাত্র মৃত্যুবরণ করার কথা জানা গেছে। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

মেলা থেকে বাড়ি যাওয়ার পথে ২ সহোদরের মৃত্যু

আপডেট সময় ০৯:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮