ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্যার পেটের দায়ে ধান্দাবাজি করি

অাকাশ জাতীয় ডেস্ক:

কাগজে ফু দিয়ে আগুন ধরিয়ে কেরামতি দেখাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক প্রতারক। ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের শোনপচা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম জানান, কালো পোশাক পরিহিত একজন লোকমুখে কোনো কথা বলে না। ঘর থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কাছে ইশারায় টাকা চাইছে। তখন তাকে পাঁচটি টাকা দেই। সে টাকা না নিয়ে তার হাতে থাকা একটি কাগজে ফু দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তার কেরামতি দেখায়। সন্দেহ হলে আমি স্থানীয় লোকজন ডেকে তাকে আটকে রেখে পুলিশে খবর দেই।

এ সময় তার কাছে থাকা আজমির শরিফের এক খাদেমের সিলযুক্ত একটি সনদে শামসুল হক পাগল নাম দেখতে পাওয়া যায়। প্রথমে সে কথা না বললেও পরে বলে তার নাম আ. ওয়াহিদ (৫৫)। তিনি কিশোরগঞ্জের তাড়াইলের সিকান্দার নগরের মৃত তমহিদের ছেলে।

গত কয়েক দিন আগে এই ওয়াহিদ আমার এক বন্ধুর বাড়িতে একই ঘটনা ঘটিয়েছিল।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে ওয়াহিদ বলে “স্যার পেটের দায়ে ধান্দাবাজি করি, আমারে মাফ করে দেন”। পরে তাকে সদরপুর থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

স্যার পেটের দায়ে ধান্দাবাজি করি

আপডেট সময় ০১:২৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮