ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বশুরবাড়িতে জামাতার লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ মানিক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মুরাদনগর উপজেলার ছদ্দারকান্দি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মানিক মিয়া পাশ্ববর্তী উপজেলা দেবিদ্বার খলিলপুর গ্রামের মুতু মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর্জুন মিয়া জানান, উপজেলার ছদ্দারকান্দি গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে ফরিদা বেগমের স্বামী মোহাম্মদ মানিক গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে তিনি শ্বশুরবাড়িতে ছিলেন। সকালে বাড়ির উঠানে তার লাশ পড়ে থাকতে দেখে শ্বশুরবাড়ির লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে বলে ওসি জানান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্বশুরবাড়িতে জামাতার লাশ

আপডেট সময় ০৫:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮