ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর

পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আরশির

আকাশ বিনোদন ডেস্ক:

বিতর্কিত মডেল ও অভিনেত্রী আরশি খান। জাতিগত দিক থেকে পাকিস্তানি নাগরিক হলেও, তার চলাফেরা বলিউডের অলিগলিতে। নানা ধরণের মন্তব্য করে ও কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকাই তার পছন্দ। যার কারণে একাধিকবারই তিনি বিতর্কিত হয়েছেন। আবারও নতুন এক বিতর্কের জন্ম দিলেন আরশি। সম্প্রতি মন্দিরের এক পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত পুরোহিতের নাম পণ্ডিত রমেশ যোশী। কয়েকদিন আগে তিনিই আরশির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন। যোশীর অভিযোগ ছিল, আরশি তার কাছ থেকে ৪০ হাজার রূপি ধার নিয়েছিলেন কিন্তু ফেরত দিচ্ছেন না।

মিড ডে পত্রিকাকে তিনি বলেন, ‘আরশি আমার মেয়ের মতো। ২০১৫ সালে মন্দিরের পুরোহিতের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন আরশি। ওর সঙ্গে ম্যানেজার ছিল। ওরা জানায় আরশির ব্যাগ চুরি হয়েছে, তার টাকার দরকার। তখন আমি আরশিকে ৪০ হাজার রূপি ধার দিয়েছিলাম। এরপর আর আমার সঙ্গে দেখা করেননি তিনি। বেশ কয়েকবার টাকা ফেরত চেয়েও ফেরত পাইনি। বাধ্য হয়েই তাই পুলিশে অভিযোগ করেছি।’

এর পরই পুরোহিত যোশীর বিরুদ্ধে পাল্টা যৌন হেনস্তার অভিযোগ তোলেন আরশি। বিতর্কিত এ মডেলের ম্যানেজার জানান, ‘সুযোগ পেলেই পণ্ডিত রমেশ যোশী আরশিকে অশালীন ভাবে স্পর্শ করতেন।’ টাকা ধার নেয়ার অভিযোগও উড়িয়ে দেন আরশির এই ম্যানেজার।

‘বিগ বস-১১’ এর সিজন থেকেই একে একে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন আরশি খান। কখনও অন্য প্রতিযোগীদের বিরুদ্ধে তার মন্তব্য, আবার কখনও বা স্বল্প পোশাকে সুইমিং পুল থেকে উঠে আসা- এমন অনেক কিছুর জন্যই তিনি ভাইরাল।

আরশির বেঁফাস মন্তব্যের স্বীকার হয়েছিলেন ক্রিকেটার শহিদ আফ্রিদি ও মাহেদ্র সিং ধোনিও। আফ্রিদির সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছে, তিনি তার সন্তানের মা হতে চলেছেন বলে মন্তব্য করেছিলেন। এমনকী, তার পাগলামীর স্বীকার হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানও। ভাইজানকে জড়িয়েও নানা রকম অশালীন মন্তব্য করেছিলেন বিতর্কিত এই পাকিস্তানি মডেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আরশির

আপডেট সময় ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮