ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে পেটানোর পর আছাড়, পাষণ্ডের নাম পারভেজ (ভিডিও)

অাকাশ জাতীয় ডেস্ক:

পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে একটি শিশু। ওই শিশুকে বেধড়ক পেটানোর পর ওপরে তুলে আছাড় মেরেও শান্ত হননি নির্যাতনকারী। সম্প্রতি ফেসবুকে শিশুটিকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুই জন যুবক ৭/৮ বছরের একটি শিশুকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করছে। দুই যুবকের মধ্যে একজন হাত ধরে আছে, আরেকজন মারপিট করছে। এসময় শিশুটি চিৎকার করে কাঁদছে। কিন্তু তাতেও মন গলেনি পাষণ্ডদের।

কয়েকজন শিশুসহ বেশ কিছু লোকজনকে শিশুটিকে নির্যাতনের দৃশ্য দেখতে দেখা যায়। কিন্তু কেউই বাধা দিতে এগিয়ে আসেনি। ভিডিওতে দেখা যায়, মারপিটের এক পর্য়ায়ে শিশুটিকে তুলে আছাড় মারা হচ্ছে। এ সময় একজন তাকে বাধা দেয়ার চেষ্টা করছেন।

প্রথম দিকে কোথাকার ঘটনা সেটি না জানা গেলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেটি জানা যায়। ঘটনাটি ঘটে ২৫ জুলাই সিলেটের কুলাউড়া উপজেলার হাজীপুরে ইউনিয়নে। নির্যাতনের শিকার শিশুটির নাম মো. আব্দুল আলী (১৩)। সে হাজীপুরের মৃত মুসাব্বির আলীর ছেলে। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানা যায়, গুরুতর অসুস্থ হওয়ায় আলীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির ফুফাতো ভাই আহসান জানান, শিশু আব্দুল আলী স্থানীয় ভুষি মালের ব্যবসায়ী পারভেজের ট্রলি চালাতো। টানা পাঁচদিন তার জ্বর থাকায় ট্রলি চালাতে যেতে পারেনি আব্দুল আলী। কাজে না যাওয়ায় পারভেজ, আলীর বাড়িতে আসে। তারা তাকে চিকিৎসা করানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পাঁচ দিন কাজ না করায় তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন পারভেজ। সে তা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বেধড়ক মারধোর করা হয়। এক পর্যায়ে তাকে শূন্যে তুলে আছাড় মারা হয়।

কুলাউড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কুদ্দুস মিয়া ও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল আসামি পারভেজসহ বাকি তিনজন পলাতক আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

https://www.youtube.com/watch?v=KNnfaoh8TEA

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুকে পেটানোর পর আছাড়, পাষণ্ডের নাম পারভেজ (ভিডিও)

আপডেট সময় ০১:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭