ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াত চক্রের হোতা গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াত চক্রের হোতা ৫০ বছর বয়সের বাংলাদেশি মাস্টারমাইন্ড চট্টগ্রামের মোজাম্মেল হক। তার সঙ্গে আরও ১৮ বাংলাদেশিসহ মোট ২৬ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। সোমবার ক্লাং নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

ইমিগ্রেশনের দাবি, এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় পাসপোর্ট জালিয়াতির সিন্ডিকেট।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুকে সেরি মোস্তাফার আলী সাংবাদিকদের বলেন, সোমবার রাতে ক্লাং উপত্যকায় ১৮ জন বাংলাদেশিকে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন পাকিস্তানি, চারজন ইন্দোনেশিয়ান নারী, একজন ফিলিপাইন নারী এবং একজন স্থানীয় নাগরিক রয়েছে।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি গাড়ি, সহস্রাধিক জাল পাসপোর্ট, ইমিগ্রেশন রাবার স্ট্যাম্প, বিদেশি ভিসা স্টিকার, চারটি কম্পিউটার, একটি প্রিন্টার এবং চারটি পেনড্রাইব উদ্ধার করা হয়েছে।

ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে দাতুক সেরি মোস্তাফার আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে চক্রটি বাংলাদেশের জাল পাসপোর্ট তৈরির পাশাপাশি মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের পাসপোর্ট ও ভিসা জাল করে আসছে।

কুয়ালালামপুরের শ্রী পেটেলিংয়ে ভাড়া বাসাতে তার পরিবার নিয়ে বসবাস করত ৫০ বছর বয়সী মাস্টারমাইন্ডের এই বাংলাদেশি। তিনি যে বাসায় থাকতেন তার পাশের বাসাতে থাকত পরিবার। সেখানেও পাসপোর্ট তৈরির সরঞ্জাম পাওয়া যায়। পরে তার পরিবারের সদস্যদের আটক করা হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

৫০ বছর বয়স্ক মোজাম্মেল তার জালিয়াতি লুকানোর জন্য সে নামে মাত্র আরও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে বলে জানান মোস্তাফার। ২০০৫ সালে মোজাম্মেল ভ্রমণ ভিসায় পরিবার নিয়ে মালয়েশিয়ায় বেড়াতে আসেন। পরে জালিয়াতির মাধ্যমে এখানেই থেকে যান।

মোস্তাফার আলী বলেন, পাসপোর্ট তৈরির আগে মোজাম্মেল মালয়েশিয়ায় সাধারণ বিমা, টেক্সটাইল, রেস্তোরাঁয় চুক্তিমূলক কাজ এবং তার অপরাধ ঢাকার জন্য সামাজিক কাজকর্ম চালু করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াত চক্রের হোতা গ্রেফতার

আপডেট সময় ১০:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮