ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হলার মেশিনে কাপড় জড়িয়ে গৃহবধূর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে হলার মেশিনে ধান দিতে গিয়ে রাইসমিলের ফিতায় কাপড় জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উজানী ইউনিয়নের পাটকেলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শেফালি ভৌমিক (৫০) পাটকেলবাড়ী গ্রামের গোকুল ভৌমিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূ ধান ভাঙতে পার্শ্ববর্তী বাসুদেব রায়ের রাইস মিলে যায়। একপর্যায়ে রাইস মিলের হলারে ধান ঢালতে গিয়ে কাপড়ের আচল রাইচ মিলের ফিতায় জড়িয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মুকসুদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হলার মেশিনে কাপড় জড়িয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ১০:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮