ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের বিপক্ষের ম্যাচে মাহমুদুল্লাহদের যে পরামর্শ দিলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো করলেও পরবর্তীতে তা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে তারা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে টাইগাররা। এবার শ্রীলঙ্কার মাটিতে তাদের জন্য অপেক্ষা করছে বড় পরীক্ষার।

সিরিজ নিয়ে মুশফিক-রিয়াদদের এবার যে পরামর্শ দিলেন মাশরাফি ;- শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে আগামী ৮মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যেহেতু এটি টি-টোয়েন্টি সিরিজ তাই এ সিরিজ নিয়ে বেশি আশা নেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির। তবে তারা যেন ভেঙে না পড়ে , সে পরামর্শই দিলেন এই ওয়ানডে অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রত্যাশা তো আছে অবশ্যই ভালো কিছু। তবে, ভালো খেলতে হবে- এই চাপটা যেন আমরা খেলোয়াড়দের ওপর না দেই। আমি, আপনি, সমর্থক, মিডিয়া- সবাই যদি ভালো খেলার চাপ দেই, তাহলে সেই চাপে দল আরও গোলমেলে হয়ে যাবে। যেহেতু আমরা হারের মধ্যে রয়েছি। দলের খেলোয়াড়দের বোঝাতে হবে, না পারলে সমস্যা নেই। তবে, স্লোগান উঠুক ভালো খেলার সর্বোচ্চ চেষ্টাটা যেন থাকে। ’

তিনি আরো বলেন, ‘এই দুর্দিনে দলের পাশে সবাইকে থাকতে হবে। আমাদের সবাইকেই ক্রিকেটারদের নিয়ে, দল নিয়ে উদ্দীপনামূলক কথা-বার্তা বলা উচিৎ এবং সবারই ক্রিকেটারদের পাশে থাকা উচিৎ। সময়টা ভালো যাচ্ছে না। এখান থেকে ঘুরে দাঁড়াতে শুরুর দিকে একটি-দুটি জয় রাখতে পারে খুব বড় ভূমিকা। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের বিপক্ষের ম্যাচে মাহমুদুল্লাহদের যে পরামর্শ দিলেন মাশরাফি

আপডেট সময় ০৭:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮