ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

লাকসামে ধর্ষণের পর শিশুকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে সিমু আক্তার নামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

বেলা ৩টার দিকে সাইদুল হকের ঘরের খাটের নিচ থেকে ওই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ওই শিশুর পরিবারের সদস্যরা।

সিমু ওই গ্রামের কৃষক সাইদুল হকের মেয়ে। সে স্থানীয় হাতিমারা মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরন দৈনিক আকাশকে জানান, হাতিমারা গ্রামের পূর্ব-উত্তর পাশের ফসলের মাঠের মধ্যখানে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করছিল কৃষক সাইদুল হক। গত এক সপ্তাহ আগে সাইদুলের স্ত্রী রাবেয়া বেগম সিলেটে বেড়াতে যায়।

সোমবার সকালে সাইদুল মাঠে কৃষিকাজ করতে ঘর থেকে বের হয়। যাওয়ার সময় তিনি তার মেয়েকে বলে যান, ‘পুরো বাড়ি যেহেতু খালি তুই নানার বাড়িতে চলে যা’।

সিমুর নানার বাড়ি একই গ্রামে। ওদের বাড়ির কাছাকাছি। দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফিরে নিজ ঘরের খাটের নিচে সাইদুল তার মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পায়।

মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান দৈনিক আকাশকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটিকে ধারালো কোনো ছুরি দিয়ে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়েছে। তার শরীরে অন্তত ৫-৬টি কোপের আঘাত রয়েছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আর হয়তো শিশুটি ধর্ষককে চিনে ফেলার কারণেই তাকে এভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

লাকসামে ধর্ষণের পর শিশুকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮