ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী, আটক ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছরের এক কিশোরী। এ ঘটনায় ট্রাক চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিত ওই কিশোরীকে সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হযেছে। এ ঘটনায় রাজৈর এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ধর্ষণের শিকার ওই তরুণী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া গ্রামে এক বোনের বাড়ি বেড়াতে আসে। শনিবার বিকালে নিজ বাড়ি গোপালগঞ্জ সদরে যাওয়ার জন্য টেকেরহাট বন্দরের বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় বোনের পাশের বাড়ির পরিচিত ট্রাকচালক ওবায়দুল শেখ (৩২) ট্রাক নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন।

পথিমধ্যে ওই তরুণীকে দেখতে পেয়ে ট্রাক থামায় এবং ওই তরুণীকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ট্রাকে ওঠায়। পরে ট্রাকচালক মোবাইলে তার দু’সহযোগী শাকিল মাতুব্বর (১৮) ও মিকাঈল শেখকে (১৮) খবর দিয়ে আনে। এ সময় নির্যাতিত তরুণীকে নিয়ে ধর্ষকরা গোপালগঞ্জের দিকে রওনা দেয়।

ট্রাকচালক ওবাইদুর শেখ কৌশলে ট্রাক নিয়ে গোপালগঞ্জ না গিয়ে বিভিন্ন এলাকা ঘুরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুনরায় টেকেরহাট বন্দরে ফিরে আসে। পরে টেকেরহাট কবীর মাঠে ট্রাক চালক ওবাইদুর শেখ ও তার সহযোগীরা মিলে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে মাঠে ফেলে রেখে চলে যায়। পরে অসুস্থ অবস্থায় ওই তরুণী একাকী বোনের বাড়ি টেকেরহাটের পার্শ্ববর্তী খালিয়া গ্রামে যায়।

লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে এলাকায় ধর্ষণের ঘটনাটি ছড়িয়ে পড়ে।

একটি সূত্র জানায়, ধর্ষকরা একই এলাকার ও পরিচিত হওয়ায় একটি প্রভাবশালী মহল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে রোববার দিবাগত রাতে খালিয়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে এক সালিশ বৈঠক বসে। এ সময় খবর পেয়ে রাজৈর থানার পুলিশ সালিশ স্থল থেকে খালিয়া গ্রামের আকুবালি শেখের ছেলে ট্রাকচালক ওবাইদুল, তার সহযোগী একই গ্রামের রুহুল আমীন মাতুব্বরের ছেলে শাকিল মাতুব্বর (১৮) ও খলিল শেখের ছেলে মিকাঈল শেখকে (১৮) আটক করে থানায় নিয়ে আসে।

রাজৈর থানার পরিদর্শক ( তদন্ত) সিরাজুল ইসলাম সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে নির্যাতিতার মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ ও আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী, আটক ৩

আপডেট সময় ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮