ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কবুতর চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বাগাতিপাড়ায় কবুতর চুরির অপবাদ সইতে না পেরে পলাশ নামে এক যুবক বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার রাতে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পলাশ (২৫) উপজেলার চিথলিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার মৃত নবাব আলীর ছেলে তসলিম আলী সরকারের ৯২টি কবুতর হারিয়ে যায়। তারপর থেকেই পলাশকে কবুতর চুরির অপবাদ দিয়ে আসছিলেন তসলিম। পরদিন বুধবার কবুতর চুরির অভিযোগ এনে পলাশের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে গত শনিবার দুপুরে পুলিশ চিথলিয়া গ্রামে তদন্তে যায়। তদন্তে প্রথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে অভিযুক্ত পলাশের সম্পৃক্ততা না পাওয়ায় উভয়পক্ষকে স্থানীয়ভাবে আপসের পরামর্শ দেয়া হয় বলে জানিয়েছেন এসআই মোকসেদ আলী।

নিহতের মা পলি বেগম ও পরিবারের লোকজন জানান, পলাশ কবুতর চুরির অপবাদ সহ্য করতে না পেরে ওই দিন বিকালে স্থানীয় চিথলিয়া বাজার থেকে বিষ কিনে এবং সবার অজান্তে তা পান করে। অসুস্থ হয়ে পলাশ বাড়ি ফিরলে পরিবারের লোকজন প্রথমে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠান। শনিবার রাত ১টার দিকে নাটোর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তসলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পলি বেগম।

পলাশের বিরুদ্ধে কবুতর চুরির অভিযোগ এনে থানায় অভিযোগ করার সত্যতা স্বীকার করে তসলিম আলী সরকার জানান, গত মঙ্গলবার দিনের বেলায় পলাশকে তার বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতে দেখেছিলেন। তাই তাকে সন্দেহ হওয়ায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, কবুতর চুরির অপবাদে আত্মহত্যার কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

কবুতর চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০১:০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮