ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি মানুষ নয়, তাকে নিষিদ্ধ করা হোক

আকাশ স্পোর্টস ডেস্ক:

বয়স হয়ে গেছে ৩০। এ বয়সে একজন ফুটবলারের ফর্ম পড়তির দিকে ধাবিত হয়। সেখানে উল্টো চিত্র লিওনেল মেসির ক্ষেত্রে। বয়স যত বাড়ছে, ততই যেন আরও ক্ষুরধার, অারও পরিণত হয়ে উঠছেন ছোট ম্যাজিসিয়ান।
এ পর্যায়ে এসেও গোলের ক্ষুধা মিটছে না তার। প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি। সব দিক আমলে নিয়ে তাকে মানুষ ভাবতে সমস্যা হচ্ছে ইরান কোচ কার্লোস কুইরোজের। তাই মানুষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারকে নিষিদ্ধ করতে ফিফার কাছে আর্জি জানালেন তিনি।

ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন মেসি। স্বীকৃতিও পেয়েছেন। পাঁচবার জিতেছেন ফিফা বর্ষসেরার পুরস্কার। এবার যে ফর্মে আছেন, তাতে ফের তা শোকেসে ভরার দৌড়ে সবার সামনে রয়েছেন তিনি।

ওয়ান্ডার ম্যানের একক নৈপুণ্যে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা। তার ডানায় ভর করে ট্রেবল জেতার রেসে আছে বার্সেলোনা।

কুইরোজ বলছেন, মেসি এতটাই ভালো যে, সে মানুষ কি না-তা নিয়ে আমার সন্দেহ আছে! আমার মতে, ও মানুষ প্রমাণিত না পর্যন্ত ফিফার উচিত তাকে নিষিদ্ধ করা!

অবশ্য কৌতুকের ছলে এমন আর্জি জানিয়েছেন ইরান বস। মেসিকে নিয়ে ফিফা ডটকমকে তিনি বলেছেন, আমি বারবারই বলি; সে অনন্যাসাধারণ ফুটবলার। ও ভিনগ্রহের ফুটবলার। যদি মানুষ হতো, তাহলে ওই ম্যাচে এরকম করতে পারত না।

ওই ম্যাচ বলতে কুইরোজ বুঝিয়েছেন গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ইরানের লড়াই। যেখানে ড্রয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল এশিয়ার ফুটবল পরাশক্তি। তবে ইনজুরি টাইমে মেসির গোলে জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

কুইরোজ বলছেন, আমি হারতে পছন্দ করি না। তবু হারতে হয়েছিল। শেষ মুহূর্তে হারটি ছিল পীড়াদায়ক। তবে কেউ যখন জাদুকরী কিছু করে ফেলে, তা না মেনে নিয়ে উপায় কী? এ রহস্যের কারণে এখনও বিশ্বের সেরা গেম ফুটবল।

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ-২০১৮। ফুটবলের বিশ্ব মঞ্চে ভালো করতে ভীষণ আশাবাদী ইরান। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে পর্তুগালের সঙ্গে। যে দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো দুনিয়া কাঁপানো আরেক ফুটবলার।

এ নিয়ে দারুণ রোমাঞ্চিত, শিহরিত সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল কোচ, সেটি আমাদের জন্য বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে। গ্রেট ফুটবলারদের সঙ্গে খেলা অবশ্যই বিশেষ কিছু। কোনো সন্দেহ নেই, সে বিশ্বের আরেক সেরা খেলোয়াড়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসি মানুষ নয়, তাকে নিষিদ্ধ করা হোক

আপডেট সময় ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮