ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

মেসিকে ছাড়িয়ে যেতে রোনাল্ডোর মহাপরিকল্পনা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কোপা ডেল রে থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। এস্প্যানিওলের কাছে হেরে যাওয়ায় লা লিগা শিরোপার আশাও কার্যত শেষ হয়ে গেছে দলটির। স্বপ্ন হয়ে রয়েছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এরপাশাপাশি রয়েছে পর্তুগালের বিশ্বকাপ মিশন। এ দুইকে পুঁজি করেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
গত বছর পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। এ নিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি জেতার দৌড়ে মেসিকে ধরে ফেলেছেন তিনি। এবার ছাড়িয়ে যেতে চান তাকে। কিন্তু কোপা ডেল রে ও লা লিগা থেকে ছিটকে যাওয়ায় তা খুব একটা সহজ হবে না! এটি মানছেনও সিআর সেভেন। তবে অসম্ভব বলে কিছু দেখছেন না।

স্প্যানিশ আউটলেট দিয়ারিও গোল জানাচ্ছে, এখন ইউরোপ সেরা প্রতিযোগিতায় দলকে চ্যাম্পিয়ন করতে মনোনিবেশ করেছেন রোনাল্ডো।

৩৩ বছর বয়সী ফুটবলার মনে করেন, চ্যাম্পিয়নস লিগ শিরোপার বড় দাবিদার রিয়াল। বিশেষ করে শক্তিশালী ও তারকাখচিত পিএসজিকে হারানোর পর। এ ছাড়া গ্রীষ্মে রয়েছে বিশ্বকাপ। জাতীয় দলেরহয়ে রাশিয়ায় সাফল্য এবং ইউরোপের ক্লাবগুলোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারলেই ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতা সম্ভব।

এদিকে আগুনেফর্মে আছেন মেসি। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন বিশ্বকাপের টিকিট। প্রিয় দল বার্সেলোনাকে রেখেছেন ট্রেবল জেতার দৌড়ে।

ফুটবল বোদ্ধারা বলছেন, রাশিয়া বিশ্বকাপে ভালো করতে পারলে এবং বার্সাকে কোপা ডেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে পারলে ছোট ম্যাজিসিয়ানের হাতেই উঠবে ব্যালন ডি’অর।

গত এক দশক ধরে ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিয়েছেন মেসি-রোনাল্ডো। এবার দেখা যাক কার শোকেস তা অলংকৃত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার

মেসিকে ছাড়িয়ে যেতে রোনাল্ডোর মহাপরিকল্পনা

আপডেট সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮