ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার দুইজন স্ত্রী, এই বেতনে আর চলেনাঃ ফিলিপাইন প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাদক নির্মূল ইস্যুতে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আগ্রাসী মনোভাবের এই নেতা কাজ ও কথাবার্তায় সব ক্ষেত্রে খোলামেলা। এবার সরাসরি নিজের বেতন বাড়ানোর দাবি জানালেন তিনি। আর কারণ হিসেবে দাবি করেছেন তার দুজন স্ত্রী থাকাকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে রাখঢাক না করেই ওই দাবি জানান। রদ্রিগো দুতের্তে জানান, তার বেতন একেবারেই চলার মতো নয়। বেতনে খাবার জন্য আলাদা টাকাও দেয়া হয় না।

তিনি বলেন, ‘কত বেতন পাই আপনারা সবই তা জানেন। দুজন স্ত্রী আমার। তাই, মাত্র ৩ হাজার ৮৬০ ডলার আয়ে আর চলে না। আমার মাসিক ১০ লাখ ফিলিপিনো পেসো পাওয়া উচিত।’

জানা গেছে, প্রথম স্ত্রীর জন্য বেশ কিছুটা চাপেই রয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। ১৯৯৮ সালে খোরপোষের দাবি জানান তার প্রথম স্ত্রী এলিজাবেথ জিমারম্যান। তাকে সেই টাকা দিতেই বেতনের অনেকটা খরচ হয়ে যায়। বিষয়টি চেপে রাখতে পারেননি প্রেসিডেন্ট দুতের্তে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনগিনো অ্যাকুইনো একটি নির্দেশিকায় স্বাক্ষর করে দেশের চাকরিজীবী ও সামরিকবাহিনীর কর্মীদের বেতন বাড়িয়ে দেন। বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্টের বেতন আগামী বছর বেড়ে হচ্ছে মাসিক ৭ হাজার ৭১৪ ডলার। তার আগেই এনিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন রদ্রিগো দুতের্তে। -সংবাদমাধ্যম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমার দুইজন স্ত্রী, এই বেতনে আর চলেনাঃ ফিলিপাইন প্রেসিডেন্ট

আপডেট সময় ০৩:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮