ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিরলে রূপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরল উপজেলায় ব্যক্তি মালিকানাধীন রুপালী জুট মিলে আগুন লেগে নারীসহ মিলের ১৫ জন শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। আহতদের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুর, সেতাবগঞ্জ ও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ৭টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, অগ্নিকান্ডের ঘটনায় লিপু (১৮), জামিনি বালা (৪৫), খালেদা (৩৫), মিজানুর রহমান (২০), আমেনা (৪০), আপন (২০), মোতাহার (২২), গোলাম মোস্তফা (৪৫), আইয়ুব আলী (২৩), মাজেদা (২৫), রহিমা (৩০), আরজিনা (২৫) ও কোরবান আলী (১৭) আহত অবস্থায় ভর্তি হয়।

আহতদের মধ্যে মিজানুর রহমান (২০) লিপু (১৮) ও জামিনি বালাকে (৪৫) আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুর রহমান জানান, পর্যাপ্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে।

রুপালী জুট মিলের কয়েকজন শ্রমিক জানান, ঘটনার সময় জুট মিলটিতে প্রায় ৭’শ শ্রমিক কাজ করছিল। বস্তা রোলিং সেকশনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে দাবী করেছে মিল কর্তৃপক্ষ।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হামিদ খান জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের পর্যায়ক্রমে ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালায়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তাৎক্ষনিকভাবে আগুনের লাগার সঠিক কারন জানাতে পারেননি তিনি।

মোঃ নাজমুল ইসলাম নয়ন, দিনাজপুর প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিরলে রূপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডে

আপডেট সময় ০৩:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮