ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ৯

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস-লরি সংঘর্ষে নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। সোমবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ত্রিবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ইয়াসমিন নামে একজনের নাম জানা গেছে। সে অনন্ত ট্রেডিং গার্মেন্টসের শ্রমিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী এমডি ইয়াসিন নামে একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-০৮২৬) চালক নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ত্রিবর্দী এলাকায় দাঁড়িয়ে থাকা লরির (ঢাকা-মেট্রো-ঢ-৮১-০২৭৯), পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ২ শিশু, ২ নারী ও ৪ পুরুষ নিহত হন। এ সময় আহত হয় কমপক্ষে ২৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে চারজনের লাশ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাকিদের মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ওসি জানান, গুরুতর আহত কয়েকজনকে ঢামেকসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের লাশ স্বজনরা নিয়ে গেছে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, মুমুর্ষু আহতদের মধ্যে অনেকেই মারা যেতে পারেন। অন্যদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ৯

আপডেট সময় ০৬:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮