ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আখাউড়ায় শিক্ষা সফরের বাস খাদে, আহত ২৫

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. মুকাদ্দেছ, মো. রাসেল, স্বর্ণা, খাদিজা, রাহমিনা, রাসেদা আক্তার, তামান্না, রুবেল, সাইমা, জান্নাতের নাম জানা গেছে।

জেলার কসবা উপজেলার গোপীনাথপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম রেজা জানান, সকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ৭০ জনের একটি দল শিক্ষা সফরের জন্য সিলেটের শ্রীমঙ্গল লাউয়াছড়ার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাসটি আখাউড়া বাইপাস এলাকায় পৌঁছলে যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী আকাশ এন্টারপ্রাইজের মালিক সাইমুন নুর ইসলাম সুমন জানান, ছাত্র-ছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাদেরকে উদ্ধার করি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুসা ভূইয়া বলেন, খবর পেয়ে আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আখাউড়ায় শিক্ষা সফরের বাস খাদে, আহত ২৫

আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮