ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানসহ তিনজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজন হলেন- ফরিদ ও ইউসুফ। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় পূবালী মাঠসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বলেন, ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে তাদের ঘিরে ফেলি। তারা আমাদের দেখে গুলি করে। আমরাও পাল্টা গুলি চালাই। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। আহতাবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, রামদা, চাপাতি, কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটানায় আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এডিসি হুমায়ুন কবির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ

আপডেট সময় ১১:৪৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮