ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুতের খুঁটির সঙ্গে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে একজন নিহত হয়। তিনি অটোরিকশাটির চালক। আহত হয়েছেন অটোটির চার যাত্রী।

সোমবার সকাল নয়টার দিকে কবিরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ও আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চারজন যাত্রী নিয়ে সোনাপুর থেকে একটি অটোরিকশা (নোয়াখালী-থ ১১৫৫৬৫) কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সোনাপুর-কবিরহাট সড়কের কবিরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিস এলাকায় পৌঁছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অটোটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়। আহত হয় অটোরিকশায় থাকা চার যাত্রী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি সোনাপুর এলাকায় হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্যুতের খুঁটির সঙ্গে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

আপডেট সময় ১১:৪৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮