ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সিলেটে পাথর কোয়ারিতে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলিপ নাথ জানান, ২ জনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্তের ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। প্রাথমিকভাবে নিহতদের বাড়ি সুনামগঞ্জের মুরাদপুর গ্রামে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সিলেটে পাথর কোয়ারিতে মাটিচাপায় দুই শ্রমিক নিহত

আপডেট সময় ১১:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮