ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মহেশখালীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে কালারমার ছড়া এলাকায় রোববার রাতে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে। আবুল কালাম নামে ওই পান ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী।

জানা গেছে, কালারমার ছড়া ইউনিয়নের ছাড়ারলামার গ্রামের মনছুর আহম্মদের ছেলে আবুল কালাম রোববার রাতে বাজার থেকে পান বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

রাত ৮টার দিকে আধাঁরঘোনা এলাকায় একদল ছিনতাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা প্রথমে ছুরিকাঘাত ও পরে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে ফেলে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে নিয়ে ভর্তি করে।

খবর পেয়ে কালারমার ছড়া পুলিশ ফাড়ির এএসআই অহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসআই অহিদুল ইসলাম জানান, কাউকে গ্রেফতার করা যায়নি। আহত ব্যাবসায়ী হাসপাতাল থেকে ফিরে ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মহেশখালীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০২:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮