ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সাকিব না থাকলে অনেক সমস্যা হয়’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টি ২০ সিরিজে বাংলাদেশের ছয় ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। দল নিয়ে এতবেশি পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগতিকদের ভরাডুবির অন্যতম কারণ মনে করছেন অনেকে।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন কেন এত বেশি ক্রিকেটারের অভিষেক হয়েছে এই সিরিজে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা কোনো ধরনের পরীক্ষা করিনি (একটু ক্ষেপেই বললেন)।

আমরা পারফরম্যান্স মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম। এক সাকিব না থাকলেই অনেক সমস্যা হয়। সাকিবের অভাব পূরণ করতে দু’জন লাগে।’ তিনি বলেন, ‘যারা টি ২০ সিরিজে সুযোগ পেয়েছিল তারা সবাই খেলার যোগ্যতা রাখে। তারা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। আমাদের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে নতুনদের বেশি করে সুযোগ দেয়ার জায়গা নেই। কিন্তু টি ২০তে সেটা রয়েছে।’

অভিষেক হওয়া ক্রিকেটারদের কেউই তেমন ভালো কিছু করতে পারেননি। টিম ম্যানেজমেন্ট এ নিয়ে অনেক সমালোচনা শুনেছে। খালেদ মাহমুদ মনে করছেন, চাপের কারণে আবারও পুরনো খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হচ্ছে। তিনি বলেন, ‘আরও কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেয়া যেত কিন্তু চাপের কারণে হয়তো আবারও পুরনো খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। নিদাহাস কাপে যেহেতু ভারত আছে, শ্রীলংকার মাটিতে খেলছি, তাই অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন হবে।’

এদিকে সর্বশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ বলেছিলেন, গণমাধ্যম নোংরা হয়ে গেছে। সেই তিনিই কাল ভুল স্বীকার করে বললেন, ক্রিকেটে গণমাধ্যমের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, ‘গত সিরিজ নিয়ে আসলে অনেক কথা হয়েছে। আমি হয়তো তখন আবেগতাড়িত হয়ে অনেক কথা বলেছি। আমি আসলে কাউকে কষ্ট দেয়ার জন্য এসব বলিনি। বাংলাদেশের ক্রিকেটে অবশ্যই গণমাধ্যমের অবদান অনেক। আমি সেটা সবসময়ই স্বীকার করি। সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেয়ার জন্য মিডিয়ার অনেক অবদান রয়েছে।’

ক’দিন আগেই তিনি বলেছিলেন তার আর বাংলাদেশ ক্রিকেটে কাজ করার ইচ্ছা নেই। কিন্তু কাল বললেন, তিনি সবসময়ই লড়াই করতে পছন্দ করেন। যদি আপনাকে আবার দায়িত্ব দেয়া হয় তাহলে কী করবেন?

খালেদ মাহমুদ বলেন, ‘অনেকেই মনে করছেন ভালো কোচ ছিল না বলেই শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ভালো করেনি। হয়তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে পারফরম্যান্সের বিষয়টা সেভাবে সামনে আসছে না। তবে এটা মানতেই হবে আমরা ভালো ক্রিকেট খেলিনি।’ শ্রীলংকার মাটিতে ত্রিদেশীয় টি ২০ সিরিজের দল নির্বাচনের জন্য শনিবার নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেছিল টিম ম্যানেজমেন্ট। দল নির্বাচন হয়ে গেছে। এখন যেকোনো সময় বিসিবি নিদাহাস ট্রফির দল ঘোষণা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন জোড়া কবুতরে শুরু, এখন স্বাবলম্বী মৌলভীবাজারের স্বপ্না

‘সাকিব না থাকলে অনেক সমস্যা হয়’

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮