ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

দুবাইয়ে খেলছেন না ফেদেরার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী সপ্তাহে দুবাই চ্যাম্পিয়নশীপের জন্য ওয়াইল্ড কার্ডের আমন্ত্রন গ্রহণ করেননি রজার ফেদেরার। টুর্নামেন্ট পরিচালক সালাহ তালহাক এই তথ্য নিশ্চিত করেছে। তার পরিবর্তে মন্টে কার্লোতে লরেয়াস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবার ঘোষনা দিয়েছেন বিশ্বের এক নম্বর এই খেলোয়াড়।

তালহাক স্থানীয় গণমাধ্যমে বলেছেন সাতবারের চ্যাম্পিয়ন এই বছর নয় বরং ২০১৯ সালে আবারো এখানে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি ও বুঝতে পারি যা তার জন্য ভাল হবে সেই সিদ্ধান্তই সে নিবে। আসলে এখানে জোড় করার কিছু নেই। রটারডামে শিরোপা না জিতলে সে অবশ্যই এখানে খেলতে আসতো।’

এর আগে শুক্রবার ফেদেরার এক টুইটার বার্তায় আগামী মঙ্গলবার মন্টে কার্লো সফরে যাবার ইচ্ছা পোষন করেছেন। সেখানে অনুষ্ঠিতব্য এ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি আবারো পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

আগামী সপ্তাহে পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল যদি আকাপুলকো শিরোপা জয় করেন তারপরেও ফেদেরারের শীর্ষস্থানের কোন পরিবর্তন হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

দুবাইয়ে খেলছেন না ফেদেরার

আপডেট সময় ১০:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮