ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার সদর উপজেলায় মোবারক হোসেন (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক একই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে আসার পর মোবারক হোসেন ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। বিভিন্ন কারণে স্থানীয় কিছু লোকের সঙ্গে তার বিরোধ চলছিল।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় তিনি দরজা খুলে বারান্দায় আসার সঙ্গে সঙ্গে দুর্বত্তরা মোবারককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা মোবারককে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি। তবে ‘ধারণা করা হচ্ছে, ওই সেনা সদস্য দুর্বৃত্তদের চেনে ফেলায় তাকে গুলি করা হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮