ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা জারি: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ম্যারিল্যান্ডে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, আজ আমি ঘোষণা দিচ্ছি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমরা এ যাবৎকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে ৫৬টি জাহাজ ও নৌ পরিবহন কোম্পানি।

উত্তর কোরিয়ার এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় শিগগিরই নতুন পদক্ষেপ নেবে দেশটির রাজস্ব ও জ্বালানির উৎস কমিয়ে আনার জন্য। এসব উৎস থেকে দেশটি পারমাণবিক কর্মসূচি ও সেনাবাহিনীকে শক্তিশালী করছে। এর লক্ষ থাকবে ৫৬টি জাহাজ, নৌযান কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিষেধাজ্ঞা অগ্রাহ্য করছে।

তবে ট্রাম্পের ভাষণে এটা পরিষ্কার হয়নি এসব কোম্পানি বা জাহাজ কোন দেশের।

২০০৮ সাল থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আসছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই বছরের ডিসেম্বরেই জাতিসংঘ দেশটির বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়। এর মধ্যদিয়ে উত্তর কোরিয়ার পেট্রোল আমদানি ৯০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা জারি: ট্রাম্প

আপডেট সময় ০৩:৫৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮