ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না ভারত, দ্বিতীয় সারির দল পাঠানোর প্রস্তুতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা সফরের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলতে নাও দেখা যেতে পারে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের। দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফরের ক্লান্তি কাটিয়ে উঠতে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়রকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। তেমনটি হলে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না কোহলি অ্যান্ড কোংকে। দ্বিতীয় সারির একটি দলই লঙ্কায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী বছর ইংল্যাল্ডে ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত থেকে মুক্ত রাখতে পর্যাপ্ত বিশ্রাম দিতে চান দলটির নির্বাচকরা। এছাড়া টানা ক্রিকেট খেলার ধকলের বিষয়টাও মাথায় থাকছে নির্বাচকদের। বিশেষ করে তিন ফরম্যাটেই যে সব সিনিয়র ক্রিকেটার ভারতীয় দলের প্রতিনিধিত্ব করে থাকেন, তাদের ক্রিকেট থেকে সাময়িক বিরতির প্রয়োজন আছে বলেই মনে করেন এমএসকে প্রাসাদরা।
কিছুদিন পরই যেহেতু ভারতীয় দলের সব সদস্যই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ব্যস্ত হয়ে পড়েবন, তাই দক্ষিণ আফ্রিকা সফরের পর মাঝের সময়টায় বেশ কয়েকজন ক্রিকেটারকে চিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। মূলতঃ শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টটিকে খুব একটা গুরুত্বও দিচ্ছে না ভারত। এ সুযোগে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নিতে চায় তারা।

ভারতীয় বিভিন্ন মিডিয়ায় খবর বেরুচ্ছে, বিরাট কোহলির সঙ্গে পেসার ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছে ভারতীয় বোর্ড। সে ক্ষেত্রে পেস আক্রমণে মহম্মদ সিরাজ ও বাসিল থাম্পিকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা করছে তারা। তাদের সঙ্গে থাকবেন জয়দেব উনাড়কট ও শার্দুল ঠাকুর।

ব্যাটিং অর্ডারে মায়াঙ্ক আগরওয়াল সুযোগ পেতে পারেন। তবে বিরাট কোহলির বিষয়টা তার নিজের ওপরই ছেড়ে দিচ্ছেন নির্বাচকরা। চাইলে তিনি নিজেকে সরিয়ে রাখতে পারেন। পরিবর্তে রোহিত শর্মা কিংবা আজিঙ্কা রাহানেকে অধিনায়ক করা হতে পারে। অক্ষর প্যাটেল হতে পারেন প্রধান স্পিনার। দলে থাকতে পারেন ওয়াশিংটন সুন্দরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না ভারত, দ্বিতীয় সারির দল পাঠানোর প্রস্তুতি

আপডেট সময় ০৬:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮