ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

যার বিপক্ষে শেষ, তার বিরুদ্ধেই শুরু সাইনার

আকাশ স্পোর্টস ডেস্ক:

কারও দুঃসময়ে আমরা প্রায়ই উপদেশ দিই- যেখান থেকে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু কর। ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের ক্ষেত্রেও ঘটছে তাই। ইন্দোনেশিয়া মাস্টার্স ফাইনালে তাইওয়ানের তাই জুর বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে সেই প্রতিপক্ষের বিরুদ্ধে পরীক্ষা দিতে হচ্ছে তাকে।
ব্যাডমিন্টনের একক র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে আছেন তাই জু। গত মাসে ইন্দোনেশিয়া মাস্টার্স ফাইনালে সাইনাকে উড়িয়ে দেন তিনি। মাত্র ২৭ মিনিটেই জয় তুলে নেন এ তারকা।

তাই জু-সাইনা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন ১০ বার। এর মধ্যে ৯ বারই জয় পেয়েছেন তাই জু। একবার জয়ের মুখ দেখেছেন সাইনা। ২০১৩ সালে সুইস ওপেনে জয় পান তিনি। এবারও লড়াইটা একপেশে হয় কিনা তাই দেখার।

তবে প্রথম রাউন্ডে খুব একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে না আরেক ভারতীয় সেনসেশন পিভি সিন্ধুকে। তিনি খেলবেন ২৩ নম্বর র‌্যাংকিংধারী পোরপাউয়ি চোচুওংয়ের বিপক্ষে। সহজেই প্রথম রাউন্ডের বৈতরণী পার হতে পারেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

যার বিপক্ষে শেষ, তার বিরুদ্ধেই শুরু সাইনার

আপডেট সময় ০৪:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮