ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবুর খান ডব্লিউবিএএফ-এর বাংলাদেশ হাই কমিশনার নিযুক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বের সর্ববৃহৎ অ্যাঞ্জেল ইনভেস্টর ফোরাম ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডব্লিউবিএএফ)’ তাদের বাংলাদেশ হাইকমিশনার হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খানকে নিযুক্ত করেছে। তুরস্কের ইস্তামবুলে অনুষ্ঠিত ডব্লিউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেসে গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ ঘোষনা দেয়া হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডব্লিউবিএএফ এর চেয়ারম্যান বেবার্স আলটান্টাস ৪১ দেশের ৪১জন হাইকমিশনারকে মেসিডোনিয়ার রাষ্ট্রপতি ড. জর্জি ইভানভের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তুরস্কের উন্নয়ন মন্ত্রী, পোর্ট সিটির মেয়র, হাঙ্গেরির প্রতিনিধি, জেসিআই-এর বৈশ্বিক সভাপতি, কাতার বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারম্যান, তুবিতাকের সভাপতি, মেসিডোনিয়া চেম্বার অব কমার্সের সভাপতি, এসএমই ফাইন্যান্স ফোরামের প্রধান নির্বাহীসহ ওয়ার্ল্ডস ইকুইটি মার্কেটের ২৫০জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও বিশ্বের প্রধান প্রধান অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারা একটি নৈশভোজে অংশগ্রহণ করেন।

ড. মোঃ সবুর খানের এই পদায়নের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় অ্যাঞ্জেল ফোরামে যুক্ত হলো এবং এর মাধ্যমে বাংলাদেশের জন্য চমৎকার এক সুযোগর দ্বার উন্মোচিত হলো।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এবং উদ্যোক্তা উন্নয়নে অসামান্য অবদান রাখার কারণে ড. মোঃ সবুর খানকে ডব্লিউবিএএফ-এর হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, ডব্লিউবিএএফ প্রতিটি দেশ থেকে একজন ব্যাক্তিকে তার নেতৃত্ব, সুনাম, কর্মকান্ড ও জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ডব্লিউবিএএফ এর হাই কমিশনার নিযুক্ত করে থাকে। বাংলাদেশে মোঃ সবুর খানের সহযোগী হিসেবে কাজ করবেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল।

তুরস্কে অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনে মোঃ সবুর খান ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট, ফাইনটেক সামিট ও সিইও-প্রেনারশিপ সামিটে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সবুর খান ডব্লিউবিএএফ-এর বাংলাদেশ হাই কমিশনার নিযুক্ত

আপডেট সময় ১০:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮