ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

জঙ্গিবিমান নিয়ে উড়লেন ভারতীয় নারী পাইলট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আভানী চতুর্বেদী প্রথম কোনো ভারতীয় নারী, যিনি একা একটি জঙ্গিবিমান উড়িয়ে তাক লাগিয়েছেন। সোমবার গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে জঙ্গিবিমান উড়িয়ে সফলভাবে মিশন শেষ করেন তিনি।

ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, চতুর্বেদী প্রথম নারী হিসেবে একাকি জঙ্গিবিমান উড়িয়েছেন। একটি মিগ-টোয়েন্টি ওয়ান বাইসন জঙ্গিবিমান উড়িয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।

তিনি জানান, বিমান বাহিনির তিন নারী বৈমানিক- আভানী চতুর্বেদী, ভাওয়ানা কান্থ এবং মোহনা সিং জঙ্গিবিমান পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এই তিনজনই ফ্লাইং অফিসার হিসেবে ২০১৬ সালের জুলাইয়ে কমিশন পেয়েছিলেন। এর এক বছরেরও কম সময়ে জঙ্গিবিমান পরিচালনায় নারীদের সম্পৃক্ত করতে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা গ্রহণ করে ভারত সরকার। তারই প্রতিফলন আভানীর এই মিশন।

ভারতীয় বিমান বাহিনী এরই মধ্যে পরবর্তী ব্যাচের জন্য আরও তিন নারীকে জঙ্গিবিমান পরিচালনার প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

জঙ্গিবিমান নিয়ে উড়লেন ভারতীয় নারী পাইলট

আপডেট সময় ০৯:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮