ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফেদেরারের চেয়ে ভালো ক্রীড়াবিদ মেসি-রোনাল্ডো

আকাশ স্পোর্টস ডেস্ক:

সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ রজার ফেদেরার। তবে ছাপিয়ে যেতে পারেননি লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এখনো এ দুজনের চেয়ে বেশ পিছিয়ে আছেন সুইস কিংবদন্তি বলে দাবি করেছেন জগতবিখ্যাত সাংবাদিক ক্রিস্টোফার ক্লেরে।

এখন পর্যন্ত রেকর্ডসংখ্যক ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ফেদেরার। তার চেয়ে চারটি কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। বয়স হয়ে গেছে ৩৬। তবু জয়ের তৃষ্ণা মিটছে না সুইস তারকার। বরং বয়স যত বাড়ছে, ততই পরিণত হয়ে উঠছেন তিনি। গত সপ্তাহে সবচেয়ে বেশি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করার রেকর্ডও গড়েছেন।এর পরও ফেদেরারকে মেসি-রোনাল্ডোর চেয়ে পিছিয়ে রাখছেন ক্লেরে। অবশ্য এর পেছনে তিনি যে যুক্তি দাঁড় করিয়েছেন তার যৌক্তিকতাও রয়েছে।মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে কর্মরত এ সাংবাদিকের মতে, বিশ্বে টেনিসের চেয়ে ফুটবলের ব্যাপ্তি বেশি। সারা দুনিয়ায় এর জনপ্রিয়তা তুঙ্গে।

এ কারণেই ফেদেরারের চেয়ে এগিয়ে মেসি-রোনাল্ডো।তিনি বলেন, জনপ্রিয়তার নিরীখে একবার খেয়াল করুন তো ফুটবল কোথায়, আর টেনিস কোথায়। বিশ্বে এতগুলো দেশের মধ্যে মাত্র দুই থেকে তিনটি দেশে টেনিস জনপ্রিয় খেলা। তবু প্রথম স্থানে নেই। আর ফুটবলের জনপ্রিয়তা গোটা বিশ্বে। এর প্রতিনিধিত্ব করেন মেসি-রোনাল্ডো। সহস্র ফুটবলারের সঙ্গে প্রতিযোগিতা করে আজকে এ অবস্থানে তারা।অবশ্য ফেদেরারকে খুব বেশি দূরে রাখছেন না ক্লেরে। তিনি মনে করেন, সময়ের দুই সেরা ফুটবলারের কাছের কাতারেই রয়েছেন টেনিস সেনসেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ৩১ হাজার বার লাফ, স্কাইডাইভিংয়ে নতুন বিশ্বরেকর্ড

ফেদেরারের চেয়ে ভালো ক্রীড়াবিদ মেসি-রোনাল্ডো

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮