ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসএল খেলতে দুবাইয়ে রিয়াদ-মোস্তাফিজ, আছেন সাব্বিরও

আকাশ স্পোর্টস ডেস্ক:

২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর তৃতীয় আসর। এবারও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। গতকাল রাতে পিএসএলে অংশগ্রহণ করতে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান। পাশাপাশি গুঞ্জন উঠেছে দল পেয়েছেন নাকি সাব্বির রহমানও।

পিএসএলের এই আসরে রিয়াদ-মোস্তাফিজ ছাড়াও খেলার কথা রয়েছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের। কিন্তু রিয়াদ ও মুস্তাফিজের সাথে সাব্বিরের পিএসএলে সুযোগ পাওয়ার খবরটি মোটামুটি অবাক করার মত। গতকাল রাতে দুবাই যাওয়ার সময় রিয়াদ তার টুইটারে সাব্বির-মোস্তাফিজের সাথে একটি ছবি টুইট করেন। যা দেখে সবাই অবাক।

পরবর্তীতে জানা যায় দেশের ঘরোয়া লিগ গুলোতে ৬ মাসের জন্য নিষিদ্ধ সাব্বির রহমানকে পিএসএল খেলার অনুমতি দিয়েছে বিসিবি। সেই হিসেবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দল পেশোয়ার জালমির হয়ে প্রথমবারের মত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে যাচ্ছেন সাব্বির।

পিএসএলে মাহমুদউল্লাহকে ধরে রেখেছে তার আগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজকে কিনেছে লাহোর কালান্দার্স। সাব্বির ছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও প্রথম বারের মত পিএসএল মাতাবেন।

আগামী মার্চের ৪ তারিখ পর্যন্ত পিএসএলে খেলার জন্য ক্রিকেটারদের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপর সেখান থেকে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করবেন এই ক্রিকেটাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিএসএল খেলতে দুবাইয়ে রিয়াদ-মোস্তাফিজ, আছেন সাব্বিরও

আপডেট সময় ০৪:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮