ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

জাপানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে ইকেবুকুরো নিশিগিচি পার্কে অবস্থিত শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমে রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে দূতাবাসের সব কর্মকর্তা ও তোশিমা সিটি মেয়র ইউকিওতাকানো পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রবাসী বাংলাদেশি নাগরিক ও অন্যান্য অতিথিরা প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা রক্ষায় সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরবর্তী পর্যায়ে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং উপস্থিত সব কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা জাতীয় সংগীত গান। অতঃপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ ছাড়া দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে উপস্থিত দেশি-বিদেশি নাগরিকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়।

পরে রাষ্ট্রদূত সবার উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত। জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

জাপানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় ০৪:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮