ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

বিশ্বনাথে চাচার হাতে ভাতিজা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। বুধবার ভোর ৬টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল রব (৪০) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গমরাগুল তিলকপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই আব্দুল কুদ্দুছ (৪৫) জানান, দীর্ঘদিন ধরে তার আপন চাচা আশিক মিয়ার (৬০) পরিবারের সাথে জমি নিয়ে ঝামেলা চলছিল। এই বিষয় নিয়ে কোর্টে তাদের একাধিক মামলা মোকদ্দমাও চলছে। এরই জের ধরে সোমবার বিকালে তাদের পার্শ্ববর্তী হাওরে বিরোধপূর্ণ একটি জলাশয়ে নিহত আব্দুল রবকে সাথে নিয়ে তিনি মাছ ধরতে যান।

এসময় চাচা ও তার দুই ছেলে এমরান (২২) ও কামরানকে (২০) সাথে নিয়ে তাদের উপর হামলা করেন। হামলায় তিনি ও তার ভাই গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল রবকে ওইদিন সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল কুদ্দুছ বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু সন্ধ্যায় অভিযোগ দায়েরের পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল রব মারা যান।

ওসমানীনগরের সার্কেল এসপি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, থানার ওসি শামসুদ্দোহা পিপিএমসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বিশ্বনাথে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় ০৪:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮