ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চকরিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। নিহত আনু মিয়া বদরখালীর নাপিতখালী পাড়ার এরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোররাতের দিকে আজমনগর এলাকায় গুলির শব্দ শোনা যায়। এতে এলাকার লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সকালে দেখা যায় স্কুল মাঠে আনু মিয়ার লাশ পড়ে আছে। তাকে ঘিরে রয়েছে র‌্যাবের কিছু সদস্য। র‌্যাবের সদস্যরা স্থানীয় লোকজনকে কাছে যেতে দেননি। পরে চকরিয়া থানা পুলিশ একটি গাড়িতে করে আনু মিয়ার লাশ থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই তানভীর আহমেদ দৈনিক আকাশকে জানান, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনু মিয়া নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আজমনগর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী বাড়ির অদূরে রুমা নামের এক শিক্ষিকার কাছে প্রতিদিন প্রাইভেট পড়ত। গত ১০ ফেব্রুয়ারি শনিবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে আনু মিয়া (৫৫) ওই শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আনু মিয়াকে একমাত্র আসামি করে চকরিয়া থানায় ধর্ষণ মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চকরিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

আপডেট সময় ০৪:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮