ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৩ দিন পর নগর ভবনে মেয়র আইভী

অাকাশ জাতীয় ডেস্ক:

হকার ইস্যু নিয়ে সংঘর্ষের ঘটনার ৩৩ দিন পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে নিজ কক্ষে অফিস করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার বেলা ১১টায় তিনি নগর ভবনে দাপ্তরিক কাজ শুরু করেন।

মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন দৈনিক আকাশকে জানান, সোমবার বেলা ১১টা থেকে মেয়র দাপ্তরিক কাজকর্ম শুরু করেন। এ সময় তিনি বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

এর আগে সকালে শহরের ডিআইটি পুরাতন জিমখানায় অবস্থিত কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রসার সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করেন আইভী। সকাল ১০টায় তিনি ওই নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

গত ১৬ জানুয়ারি হকার ইস্যুতে শহরে সংঘর্ষের ঘটনার দিন তিনি আহত হন। নগর ভবন থেকে পায়ে হেঁটে চাষাঢ়া আসার পথে ওই সংঘর্ষ ঘটে। ইটপাটকেলে মেয়র মাটিতে লুটিয়ে পড়লে তার নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে আইভীকে রক্ষা করেন। দুই দিন পর ১৮ জানুয়ারি সিটি করপোরেশনের নগর ভবনে দাপ্তরিক কাজ করার সময়ে তিনি অসুস্থ হলে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৩ জানুয়ারি আইভী বাসায় ফিরে আসেন। এর দুই দিন পর তিনি চলে যান আজমির শরিফ। দেশে এসেও তিনি সিটি করপোরেশনের নগর ভবনে যেতে পারেননি। বাড়িতে বসেই গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ করেন। পরে ১১ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ফিরে আসেন গত ১৭ ফেব্রুয়ারি রাতে। এরপর থেকে আর নগর ভবনে আসেনি মেয়র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩৩ দিন পর নগর ভবনে মেয়র আইভী

আপডেট সময় ০৩:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮