ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুই স্ত্রীর ছেলেদের মারামারি থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে পারিবারিক কলহ থামাতে গিয়ে দুই স্ত্রীর ছেলেদের মারধরের স্বীকার হয়ে রাজ্জাক মোল্লা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। আব্দুর রাজ্জাক মোল্লা ওই এলাকার জমির উদ্দিন মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাজ্জাক মোল্লার প্রথম স্ত্রীর ছেলে বিল্লাল মোল্লা ও খোকন মোল্লা এবং দ্বিতীয় স্ত্রীর ঘরের সুমন মোল্লা ও স্বপন মোল্লাসহ তাদের পরিবারে বিবাদ চলে আসছিল। শুক্রবার তাদের কলহ থামাতে গিয়ে মারধরের স্বীকার হয়ে তিনি মারা যান।

জয়দেবপুর থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় নিজ বাড়িতে দুই স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বাস করে আসছিলেন রাজ্জাক মোল্লা। দীর্ঘদিন ধরে দুই সংসারের ছেলে মেয়েদের মধ্যে কলহ চলছিল। শুক্রবার বিকালে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মারামারি থামোতে গেলে রাজ্জাক মোল্লাও মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে দ্বিতীয় স্ত্রীর সন্তান স্বপন মোল্লা ও সুমন মোল্লা পলাতক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই স্ত্রীর ছেলেদের মারামারি থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ১১:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮