ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক সন্তানের জননীকে হত্যার দায়ে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আশরাফ আলী (৩২) নালিতাবাড়ী উপজেলার মোয়াকুড়া গ্রামের কুব্বাদ আলীর ছেলে।

বুধবার বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামি আশরাফ আলীর উপস্থিতিতে দণ্ডাদেশের রায় প্রদান করেন।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু মামলার নথির বিবরণ দিয়ে জানান, নালিতাবাড়ী উপজেলার মোয়াকুড়া গ্রামে ২০১১ সালের ৮ মে রাতে স্বামীর বাড়িতে দেড় বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ২২ বছরের গৃহবধূ হাজেরা খাতুন। স্বামীর অনুপস্থিতির সুযোগে ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত হাজেরা খাতুনকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের আশরাফ আলী। ধর্ষণে ব্যর্থ হওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত করলে গৃহবধূ হাজেরার মৃত্যু হয়।

মৃত্যুর আগে সে আশরাফের আলীর নাম বলে গেলে ওই রাতেই বাড়ির পাশে একটি ভটভটিতে পালিয়ে থাকা আশরাফকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।আসামি ঘটনাটির সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এ ঘটনায় নিহতের বাবা হাশেম আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার এসআই জহুরুল ইসলাম তদন্ত শেষে ২০১১ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার হত্যাকারী আশরাফের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করে রায় দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১২:১৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮