ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, স্বামী-স্ত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে মেলায় বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে আদিনাথ মন্দির সংলগ্ন মেলার মাঠে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলায় বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুই জনই মারা যান।

তবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনো নিহতদের নামপরিচয় জানাতে পারেননি। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ০২:০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮