ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের পর জঙ্গলে কৃষকের লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পরে কাপাসিয়ার জঙ্গল থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে কাপাসিয়ার কামড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। কৃষক জহিরুল ইসলাম (৪০) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাগুন গ্রামের আ. মান্নানের ছেলে।

থানা পুলিশ জানায়, জহিরুল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। তারপর সে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান করতে পারেনি। রোববার বিকালে তার বাড়ির কাছে কাপাসিয়ার কামড়া গ্রামের জঙ্গলে এক মহিলা লাশটি দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি জহিরুলের বলে শনাক্ত করেন। কেন এবং কারা তাকে হত্যা করেছে তা পরিবারের লোকজন বলতে পারছে না। সে গ্রামের সাধারণ কৃষক ও খুবই নিরীহ প্রকৃতির ছিল। তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা ও একটি ৫ বছরের মেয়েসন্তান রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান জানান, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং হত্যাকারীরা গোপনাঙ্গ কেটে নিয়ে গেছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে ও মামলার প্রস্ততি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিখোঁজের পর জঙ্গলে কৃষকের লাশ

আপডেট সময় ১১:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮