ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুর-ময়মনসিংহ সড়কের গোপালপুরে ট্রাকচাপায় ফজলুল হক নামে এক মোটরসাইকেল চালক নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। শনিবার দুপুরে গোপালপুর বাজারের পাশে গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত ফজলুল হক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেচুঁয়া এলাকার চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুক্তাগাছার চেচুঁয়া থেকে ফজলুল হক মোটরসাইকেলযোগে জামালপুর আসছিলেন। গোপালপুরে গ্রামীণ ব্যাংকের সামনে জামালপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফজলুল হক। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অপর আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

দুর্ঘটনা ঘটিয়ে দ্রুতগতিতে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. আনছার আলী সড়ক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮