ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আরজিনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার জুড়ানপুর গ্রামের নিহতের শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আরজিনা খাতুন একই গ্রামের হাসাদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসাদ আলীর সঙ্গে আরজিনা খাতুনের বিয়ের পর থেকেই তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামীর পরিবারের সদস্যরা। কিছুদিন আগে হাসাদ আলী দ্বিতীয় বিয়ে করলে নতুন করে কলহ শুরু হয়। এ নিয়ে শনিবার রাতে শ্বাসরোধ করে হত্যার পর গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখে স্বামী হাসাদ আলী।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নিহতের স্বামী হাসান আলী পলাতক রয়েছেন। নিহতের শ্বশুর-শাশুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮