ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুষ না দেয়ায় গাড়ির যন্ত্রাংশ খুলে নিলেন ওসি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘুষ না দেয়ায় জব্দ করা একটি প্রাইভেটকারের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়েছেন ওসি। এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ও এসআই জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

রোববার বিরুদ্ধে কিশোরগঞ্জের ২ নং আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন রফিকুল ইসলাম।

আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদ এ ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ভৈরব উপজেলার সাদেকপুর এলাকার আবদুর রহিমের ছেলে রফিকুল ইসলামের একটি জি-করোলা প্রাইভেটকার জব্দ করে পুলিশ। পরে রফিকুল ইসলাম থানায় যোগাযোগ করলে ওসি মোখলেছুর রহমান ও এসআই জালাল উদ্দিন তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করলে জব্দ অবস্থায় থাকাকালে ওই গাড়ির ভিতর থেকে পাঁচ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ খুলে রেখে তাকে গাড়িটি বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি বুঝতে পেরে ওই ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন রফিকুল ইসলাম।

মোবাইলে যোগাযোগ করা হলে ওসি মো. মোখলেছুর রহমান দৈনিক আকাশকে জানান, একটি মামলায় সাক্ষী দিতে তিনি টাঙ্গাইলে গেছেন। এ বিষয়ে তিনি এখনো কিছুই জানেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘুষ না দেয়ায় গাড়ির যন্ত্রাংশ খুলে নিলেন ওসি

আপডেট সময় ০৯:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮